রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৩

অনেকেই অনলাইনে বলে বেরাচ্ছে শাহবাগ এর প্রজন্ম চত্তরের আন্দোলন নাকি ইসলাম বিরোধি, আমি তাদের বলবো হয় ডাক্তার দেখান আর না হয় ইতিহাস ভালো করে পড়ে নিন। এই আন্দোলন ইসলাম বিরোধী আন্দোলন নয় এটা দেশবিরোধী যুদ্ধঅপরাধী, ইসলামের নামে দেশে জঙ্গিবাদ স...ৃষ্টি , দেশের শান্তি বিনষ্ঠ করা , ৩ লক্ষ মা বোনের ধষর্ক দের ফাসির দাবিতে আন্দোলন। এই আন্দোলনে কার দ্বিমত থাকা কোন ভাবেই উচিত নয় বলে আমার মনে হয়। আমরা তো ৭১ দেখি নাই তবে আরেক টা ৭১ চেতনা বুকে ধারন করে জেগে ওঠা , গর্জনে ফুষে ওঠা তরুন প্রজন্ম ( রাজাকারের ফাসির দাবিতে জেগে ওঠা) এ যেন একটি নতুন বাংলাদেশ দেখছি । আর এই আন্দোলনে যোগ দিয়ে নিজেকে ইতিহাসের একটা অধ্যায়ের সাক্ষি করে রাখতে চাই। নিজেকে আর ধরে রাখতে পারছি না , কোন ভাবেই বোঝাতে পারছিনা আমি কেন পারলাম না এই সময় আমার দেশ মায়ের কোলে ফিরে গিয়ে শাহবাগ আন্দেলনে কেন যোগ দিতে পারছিনা , মনটা বার বার কেদে ওঠে , দেশের প্রতি আমাদের কত ভালোবাসা, কত টান । আজ দেশকে কলঙ্ক মুক্ত করতে যে প্রতিঙ্গা করেছি এই পথ থেকে আমরা পেছনে ফিরব না । জামাত শিবির মুক্ত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এই হোক আমাদের পন।

জেগেছে দেশ
জেগেছে মানুষ
প্রজন্ম চত্তরে উড়বে আজ
বিজয়ের ফানুস
ফাসি হবে রাজাকারের
মুক্ত হবে দেশ
শান্তি পাবে দেশের মানুষ
গড়বে সোনার দেশ।
See More

শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৩

গর্জে ওঠো ৭১
গর্জে ওঠো জাতী
সব রাজাকারের ফাসি চাই
এটাই শাহবাগ প্রজন্মের দাবি।

গর্জে ওঠো তরুন সমাজ
... গর্জে ওঠো সবাই
রাজাকারদের ফাসি হবেই
পাবেনা কোন রেহাই।
See More

৭১ দেখিনাই, ৭ ই মার্চ দেখিনাই , দেখেছি তিউনিশীয়া থেকে শুরু করে আরবের জাগরন সেই পথ ধরে আজ ফুসে উঠেছে শাহবাগ, তরুনদের আহবানে আজ জাতির সকল শ্রেনীর মানুষ জমায়েত হয়েছে এক কাতারে , সকলের রক্তে আজ শুধু একটাই স্লোগান , যুদ্ধঅপরাধীর ফাসি। টগবগ করে ফ...ুটছে জাতীর তরুন সমাজ , ৭১ জন্ম হয়নি আমাদের তাই ৭১ কে বুকে ধারন করেছি, আজ আরেক টা ৭১ এর মত করে দেশকে শত্রু মুক্ত করার শপথ নিয়ে শাহবাগের চত্তরে গনজাগরনে সামিল হয়েছে সবাই। দেহের ভেতরটা থরথর করে কাপছে যখন দেখি তরুন সমাজ এক হয়ে দেশের জন্য পথে নেমেছে দেশের শত্রু রাজাকারের ফাসির দাবিতে গর্জে উঠেছে, মনে হচ্ছে কাদের মোল্লা, সাইদী, কাদের চৌধুরী, গোলাম আজম দের যদি পেতাম নিজেই বলি দিতাম। ৭১ এ আমরা সামিল হতে পারিনাই কিন্ত আজ সময় এসেছে আরেক বার . সকলে তিব্র কন্ঠে আওয়াজ তুলে যুদ্ধঅপরাধীদের ফাসির রায় তরান্বিত করার সপক্ষে মাতৃ ভুমিকে কলঙ্ক মুক্ত করতে শাহবাগ এর মহাসমাবেশ কে গতিশিল করি এটাই হোক আমরা তরুন দের অঙ্গিকার।See More
আমরা ৫২ দেখিনাই ,আমরা ৭১ দেখিনাই , আমরা ৭১ কে বুকে ধারন করেছি। ৭১ এ অংশ গ্রহন করতে পারিনাই বলে যে চাপা কষ্ট বুকের ভেতরে আজও বাজে , আজ সময় এসেছে আরেকটি ৭১ । ৭১ দেশ স্বাধীন করেছে আমাদের পুর্ব প্রজন্ম আমরা তার পুরো স্বাধ এখনও পাইনাই , আজও মুক্...তিযুদ্ধের শত্রুরা প্রকাশ্যে দেশকে কলঙকিত করার প্রয়াস চালয়ে যাচ্ছে , দেশে জালাও পোড়াও কর্মকান্ডে লিপ্ত হয়েছে , দেশকে ধংশ করার হুমকি দিচ্ছে , আজ সময় এসেছে আমাদের , ৭১ এর মত আমরাও ঝাপিয়ে পরবো, আমরা নতুন প্রজন্ম দেশের প্রতি রাজাকার দের দেয়া কোন হুমকি মেনে নিতে পারি না। আর তাদের সাথে এক হয়ে বিএনপি নৈতিক সমর্থন জানিয়ে জামাত শিবির দের সাথে একাত্বতা ঘোসনা করেছে । শাহবাগের মহাসমাবেশ থেকে জামাত শিবির মুক্ত যুদ্ধঅপরাধী মুক্ত দেশ গপার শপথ বুকে ধারন করে আরেকটা যুদে্ধ সামিল হতে হবে। আমার অনেক কষাট হচ্ছে জাতির এই গুরুত্বপুর্ন সময়ে নিজে এক তুচ্ছ মানুষ হয়ে দেশের মানুষের সাথে যোগ দিতে পারতেছি না। তবে দু:খ নাই , অনলাইনের মাধ্যমে আমি আমার লেখনির মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাব। আমরা সবাই শপথ নেই জামাত শিবিরদের সকল প্রকার প্রতিষ্ঠান কে বয়কট করব , আমরা শপথ নেই যুদ্ধঅপরধীদের ফাসি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব কোন কারনেই পিছুপা হবনা। জয় বাংলা , জয় হোক শাহবাগ আন্দোলন, জয় হোক আরেকটি ৭১ এর , জয় হোক তরুনদের , জয় হোক দেশ মাতৃকার।See More
আমি রক্তে গড়া মানুষ. আমি মাটির গড়া মানুষ , আমার দেহে প্রান আছে , আমার দেহে শিহরন আছে , আমার রক্তের প্রতিটি কনাতে আজ জাগরন,  আমার শিরায় শিরায় জাগরন, দেশকে রাজাকার মুক্ত করার জাগরন, দেশকে কলঙ্ক মুক্ত করার জাগরন, যুদ্ধঅপরাধীদের ফাসির দাবিদে আজ আমার চোখে মুখে জাগরন, জাগরন বৃদ্ধ থেকে শিশুর মাঝে, জাগরন ধর্ম বর্ন নির্বিশেষে, সবখানে আজ তরুনের গর্জন , টগবগে রক্রের গর্জন , আরেকটি ৭১ এর গর্জন আমাদের প্রাণে স্পন্দনে। যে জাতী ৯ মাসে দেশ ন্বাধীন করতে জানে সে জাতী দেশের শত্রুদের ফাসির মণ্চে উঠাতে পারবে, জয় হবে আরেকটি ৭১ এর , জয় হবে যুদ্ধঅপরাধীদের ফাসির দাবি। কন্ঠে কন্ঠে আওয়াজ তুলো হে শাহবাগ প্রজন্ম যুদ্ধঅপরাধীদের এই বাংলায় আর কোন ঠাই হবে না , এই বাংলার আলো বাতাস আর তারা দেখবে না। আর যদি না হয় তবে আরেক টা ৭১ হলে হবে তবুও ফাসি রায় ছাড়া আমরা শান্ত হবো না। প্রয়োজনে দ্রুতবিচার ট্রাইবুনাল গঠন করে জাতীকে তার সম্মান পিরিয়ে দেয়া হোক এটাই হোক আমাদের প্রাণের দাবি।ফাসি ফাসি, ফাসি চাই,,, ফাসি ছাড়া রক্ষা নাই।